Monday, 9 November 2026
শিরোনাম
কুমারখালীতে ঘাসখাল রণাঙ্গন দিবস উদযাপন,শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন নতুন পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি শেখ হাসিনা শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব কুমারখালী ও খোকসা পৌর এলাকায় হাসপাতাল-ক্লিনিকের প্রচারণামূলক মাইকিং বন্ধের নির্দেশ শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির চেক ডিজঅনার-সংক্রান্ত মামলা নিয়ে হাইকোর্টের রায় নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন: রয়টার্স চরফ্যাশনে সুপারি বাগান থেকে মরদেহ উদ্ধার মানিকগঞ্জে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম
জাতীয়

শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব
ছবি সংগৃহিত

দেশের পোশাক খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে নিম্নতম মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। তবে মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো লিখিত প্রস্তাব দেওয়া হয়নি। এ বিষয়ে লিখিত প্রস্তাব দিতে তাদের ৪ কর্মদিবস সময় দে্বয়া হয়েছে। 

 

সোমবার (৯ নভেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংকালে এসব তথ্য জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

 

লিখিত প্রস্তাবে শ্রমিকপক্ষ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি শিক্ষানবিশদের ক্ষেত্রে মজুরি ৩০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া গ্রেড অনুযায়ী সর্বোচ্চ বেতন ৪৮ হাজার টাকা করার প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ।

 

আজকের বৈঠকে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব দেওয়ার জন্য নির্ধারিত ছিল। শ্রমিকপক্ষের প্রতিনিধিরা লিখিত প্রস্তাব জমা দিয়েছে, আমরা সেটি গ্রহণ করেছি। তবে মালিকপক্ষ কিছু সমস্যার কথা উল্লেখ করে ৭ কার্যদিবসের সময় চেয়েছিল।

 

পরবর্তীতে এটি আলোচনা সাপেক্ষে মালিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেওয়ার জন্য ৪ কার্যদিবস সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা লিখিত প্রস্তাব না দিলে বোর্ড পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের কাজে এগিয়ে যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।