Monday, 9 November 2026
শিরোনাম
কুমারখালীতে ঘাসখাল রণাঙ্গন দিবস উদযাপন,শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন নতুন পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি শেখ হাসিনা শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব কুমারখালী ও খোকসা পৌর এলাকায় হাসপাতাল-ক্লিনিকের প্রচারণামূলক মাইকিং বন্ধের নির্দেশ শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির চেক ডিজঅনার-সংক্রান্ত মামলা নিয়ে হাইকোর্টের রায় নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন: রয়টার্স চরফ্যাশনে সুপারি বাগান থেকে মরদেহ উদ্ধার মানিকগঞ্জে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম
জাতীয়

শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির

• • পঠিত 29 বার
শেয়ার করুন:
শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির
ছবি সংগৃহিত

 

 

পলাতক শেখ হাসিনা একজন সন্ত্রাসী, তাকে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ বলে মন্তব্য করেছেন  পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির । তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন,শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারে না।

তিনি আরও বলেন,তিনি আসতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আত্ততায় দেশে ফেরত আসতে হবে। শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি তার হয়ে কাজ করে তাদের নৈতিক অবস্থান কোথায়?

বাংলাদেশ পরিস্কার করে ভারতকে বলেছে বন্দি বিনিময় চুক্তির আত্ততায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ফিরতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে সোমবার (৯ নভেম্বর) আবেদন করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।