Thursday, 29 October 2026
শিরোনাম
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
এক্সক্লসিভ

তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে

কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি আবারও বেড়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ‍ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাটে বন্যা দেখা দিয়েছে। এতে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীর তীরবর্তী এলাকার মানুষেরা।

শনিবার (১৫ জুলাই) সকালে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.৩৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী এলাকায় ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে জেলার ৫ উপজেলার নদীর তীরবর্তী ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে । এছাড়া পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী আবু তাহের জানান, তিস্তা নদী ডালিয়া পয়েন্টে বর্তমানে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সামগ্রিকভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যেতে পারে এবং বিপদসীমার ওপরে অবস্থান করতে পারে।

পরবর্তীতে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় উজানে ভারী বৃষ্টিপাত কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার নিচে নেমে আসতে পারে। আমাদের পক্ষ থেকে তিস্তাপাড়ের মানুষকে সর্তক করার পাশাপাশি সব ধরনের দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।