Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

তিন হাজার লিটার পেট্রোলসহ আটক ১১ জনকে পুলিশে সোপর্দ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
তিন হাজার লিটার পেট্রোলসহ আটক ১১ জনকে পুলিশে সোপর্দ

জামালপুর সদরের কালিবাড়ী বাজার এলাকায় কালোবাজারে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়ার সময় প্রায় ৩ হাজার লিটার পেট্রোলসহ ১১ জনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে বুধবার (২৫ মার্চ) বিকেলে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এর আগে, বুধবার মধ্য রাতে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

 

আটককৃতরা হলেন- জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাকিম মিয়া (৪০), হামিদুর রহমান (৫২), মো. মারুফ হোসেন (২৪), সদর উপজেলার হাফিজুর রহমান (৪০), মাদারগঞ্জ উপজেলার মো. শাহ জামাল (৫০), আলতাফুর রহমান (৪৮), সরিষাবাড়ী উপজেলার মো. জুগলু মিয়া (৪৪), মো. জহুরুল ইসলাম (৪৫) মো. সবুজ মিয়া (৪০), বগুড়া জেলার ফুল মিয়া (৩৮) ও মনির হোসেন (৪৫)।

 

স্থানীয় বাসিন্দারা জানান, গত রাতে কয়েকটি যানবাহনে ১৫টি ড্রামে করে পেট্রোল অন্যত্র নিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে এলাকাবাসীর। এ সময় সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা গাড়িগুলোকে থামিয়ে তল্লাশি চালান। পরে গাড়িতে থাকা বিপুল পরিমাণ পেট্রোল দেখতে পেয়ে তারা গাড়িতে থাকা ১১ জন ব্যাক্তিকে আটক করেন।

 

এ বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এলাকাবাসী মধ্যরাতে ১১ জনকে আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বুধবার বিকেলের দিকে আটক ব্যক্তিদের থানায় আনে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ওসি আরও বলেন, খোলা বাজারে অধিক মূল্যে বিক্রির জন্য এই তেল নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।