Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

তিন জেলায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা স্থগিত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
তিন জেলায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা স্থগিত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করা করেছে।

   

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) নোয়াখালী ও লক্ষ্মীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের অংশ নেয়ার কথা ছিল। এছাড়া আজ ফেনীতে অনুষ্ঠিতব্য পদযাত্রা কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

   

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের জানান, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সকলে শোকে স্তব্ধ। দলের কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে পদযাত্রা শেষে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। ফেনীতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীরা ইতোমধ্যে সভাস্থলে এসেছেন।

   

কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের কর্মসূচি পালনের সুযোগ নেই। এনসিপির নেতারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এছাড়া আগামীকালের নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কর্মসূচি স্থগিত করা হয়েছে।

   

উল্লেখ্য, পহেলা জুলাই থেকে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।