Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

তালা কেটে পল্লী চিকিৎসকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

admin • 11 Dec 2023, 09:42 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তালা কেটে পল্লী চিকিৎসকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

কুষ্টিয়ার কুমারখালীতে গেট ও দরজার তালা কেটে এক পল্লী চিকিৎসকের বাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে উপজেলার পান্টি ইউনিয়নের রামনগর গ্রামের পল্লী বাবলু পোদ্দারের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ টাকা চুরির প্রাথমিক ধারণা করা হচ্ছে।

 

পল্লী চিকিৎসক বাবলু পোর্দ্দার বলেন, আমার একটি টিনশেডের আধাঁপাকা ঘর ও একটি তিনতলা বিশিষ্ট পাকা বাড়িটি চারিদিকে ইটের দেওয়ালে ঘেরা। তিনতলা ভবনের দোতলার দুইটি কক্ষে আমি, আমার স্ত্রী আর মা রাতে ঘুমিয়েছিলাম।

 

সোমবার ভোরে ঘুম ভেঙে দেখি প্রবেশ গেট ও আধাপাকা ঘরের একটি কক্ষের তালা নেই। এরপর কক্ষের ভিতরে ঢুকে দেখি আলমারি ভাঙা ও আসবাবপত্র এলোমেলো। পরে দেখি ঘরে থাকা প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ টাকা নেই।

 

তাঁর ভাষ্য, রাতের আধাঁরে তাঁর বাড়িতে চুরি হয়েছে। তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

পান্টি পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এস আই) মো. খসরু আলম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।