Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

তারেক-জোবাইদার সাজায় জামায়াতের গভীর উদ্বেগ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
তারেক-জোবাইদার সাজায় জামায়াতের গভীর উদ্বেগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছর সাজা দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম। এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায় জামায়াত।

দলের সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম বলেন, ‘রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছর সাজা দেওয়া হয়েছে।

ষড়যন্ত্রমূলক মামলায় তাদের সাজা দেওয়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। ’

তিনি আরও বলেন, ‘তাদের যে মামলায় সাজা দেওয়া হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শুধু রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন এবং দেশের মানুষের নিকট তাদের ভাবমর্যাদা নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এ সাজার রায় দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যৎ রাজনীতিতে এর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ’

তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড এবং হয়রানি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।