Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তারুণ্যদীপ্ত যুবরাই জাতির উন্নয়ন -অগ্রগতির প্রধান নিয়ামক: রাষ্ট্রপতি

admin • 31 Oct 2024, 10:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তারুণ্যদীপ্ত যুবরাই জাতির উন্নয়ন -অগ্রগতির প্রধান নিয়ামক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন  বলেছেন , 'তারুণ্যদীপ্ত যুবরাই জাতির উন্নয়ন -অগ্রগতির প্রধান নিয়ামক' তিনি  ‘জাতীয় যুব দিবস-২০২৪’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণীতে এ কথা বলেন। তিনি বানীতে বলেন “প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘জাতীয় যুব দিবস-২০২৪’ উদ্‌যাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ উপলক্ষ্যে দেশের তারুণ্যদীপ্ত যুবসমাজকে জানাই  আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।

যুবরাই জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। সাহসী, অদম্য, প্রতিশ্রুতিশীল এবং সৃজনশীল যুবসমাজ যেকোনো দেশের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ জাতির সকল সংকট ও ক্রান্তিকালে যুবসমাজের ছিল অনন্যসাধারণ ভূমিকা। যুবসমাজের গৌরবোজ্জ্বল অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।

বাংলাদেশের মোট জনসংখ্যা বৃহৎ অংশই যুবসমাজ অর্থাৎ দেশ জনমিতিক সুবিধা (Demographic Dividend) ভোগ করছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনসহ একটি উন্নত, আধুনিক রাষ্ট্র গঠনে এ জনমিতিক সুবিধাকে কাজে লাগাতে হবে।

যুবসমাজের স্বপ্নকে ধারণ করে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও  আধুনিক বাংলাদেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকার বহুমুখী সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনার সফল বাস্তবায়নে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, সুস্থ বিকাশ, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ প্রেক্ষিতে জাতীয় যুব দিবসের এবছরের প্রতিপাদ্য-‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

কর্মবিমুখতা, কুসংস্কার, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ সকল অন্যায়ের বিরু্দ্ধে একটি জ্ঞানমুখী, প্রশিক্ষিত ও আদর্শ যুবসমাজই প্রতিরোধ গড়ে তুলতে পারে। আমি আশা করি, দেশের যুব সম্প্রদায় নিজেদেরকে দক্ষ, আধুনিক, বিজ্ঞানমনস্ক, পরমতসহিষ্ণু, উদার ও নৈতিকতাবোধসম্পন্ন বিবেকবান মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখবে। আমাদের তেজোদীপ্ত, প্রশিক্ষিত দক্ষ যুবসমাজ মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে-এটাই সকলের প্রত্যাশা।

আমি ‘জাতীয় যুব দিবস-২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি। বাংলাদেশ চিরজীবী হোক।”

-পিআইডি-নম্বর: ১৪৯৮
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।