Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

তাড়াশে একই পরিবারের তিনজন কে হত্যা:তদন্তে সিআইডি-পিবিআই

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
তাড়াশে একই পরিবারের তিনজন কে হত্যা:তদন্তে সিআইডি-পিবিআই

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়িতে একই পরিবারের তিনজন কে কুপিয়ে ও জবাই করে খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি ও পিবিআই। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে তারা নিহতের বাসায় প্রবেশ সংরক্ষিত করে তদন্ত কার্যক্রম শুরু করেন।

 

পরে তারা ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহসহ বাসার ভাড়াটিয়া ও পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রাথমিক ধারণা নেয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে অবস্থানরত উল্লাপাড়া সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর এ তথ্য নিশ্চিত করেছেন।

 

হত্যাকান্ডের শিকার ব্যক্তিরা হলেন কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার(৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

 

নিহত বিকাশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের তাড়াশ উপজেলা শাাখার কোষাধ্যক্ষ ও তাড়াশ গোপাল জিউ বিগ্রহেরও কোষাধ্যক্ষ ছিলেন। নিহতের বড়ভাই প্রকাশ চন্দ্র সরকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি। তারা দুই ভাই পৃথকভাবে ওই বাসার ৩য় তলার আলাদা দুটি ফ্ল্যাটে বসবাস করতেন।

 

গত শনিবার রাতে বিকাশ সরকারকে বাজারে দেখা গেছে বলে জানিয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামিউল আলম ঘটনাস্থলে থেকে সার্বিক বিষয় তদারকি করেন। জানান, এটি ঘটনাটি চুরি কিংবা ডাকাতির ঘটনা না। ঘটনাটি সুপরিকল্পিত ও বড় ধরনের স্বার্থ সংশ্লিষ্ট। যেহেতু বিকাশের তার পরিবারের সদস্যদের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ এবং মামলা ছিলো তাই হত্যার বিষয়টি কঠোরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

 

পরে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কখন ময়নাতদন্ত শুরু হবে তা জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।