Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
এক্সক্লসিভ জাতীয়

তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ হামলার শিকার সংবাদকর্মী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ হামলার শিকার সংবাদকর্মী
রাজধানীতে তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ হামলার শিকার হয়েছেন একুশে টেলিভিশনের সংবাদকর্মী সাব্বির আহমেদ ও তার ছোট ভাই ইমন হোসেন শান্ত।   রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ধউর এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার সাব্বির একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত আছেন। হামলায় দুজনই আহত হন, তবে ইমন হোসেন শান্ত মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দুপুরে তার মাথায় একটি অস্ত্রোপচার হয়েছে।   সাব্বির আহমেদ বলেন, ‘এলাকায় দুই তরুণীকে হেনস্তা করতে বাঁধা দেয়ায় তাদের ওপর আকষ্মিক হামলা চালায় পাশের এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা।’   ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় আমাদের বাসার পাশের হাউজিং এলাকায় আমি, আমার ছোট ভাই এবং আমার এক বন্ধু হাঁটতে বের হয়েছিলাম। তখন দেখলাম রাস্তা দিয়ে হেঁটে যাওয়া দুই তরুণীকে কয়েকজন বখাটে পথ আটকে ইভটিজিং করছে। তখন দুই তরুণীকে খুব বিব্রত দেখাচ্ছিল। এই অবস্থায় আমরা তিনজন গিয়ে ওই বখাটেদের সঙ্গে কোন কথা না বলে দুই তরুণীকে সেখান থেকে চলে যেতে বলি।   দুই তরুণী চলে গেলে আমরা তিনজন আমাদের মত করে ফিরে এসে নিজেদের মত রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলাম। এর ৫-৭ মিনিটের মধ্যেই ২০-২৫ জন কিশোর এসে আমাদের ওপর হামলা করে। তারা হাতে করে বাঁশ, লাঠি নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে আমার ছোট ভায়ের মাথায় গুরুতর আঘাত লেগে রক্তক্ষরণ শুরু হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়।’   সাব্বির আরও বলেন, ‘হামলাকারী কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন, তারা আশপাশের এলাকায় থাকেন ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে নানান অপরাধ কর্মকান্ডের সঙ্গে জড়িত। ছোট ভাইয়ের চিকিৎসা নিশ্চিত হবার পর এ ঘটনায় মামলা করবেন সাব্বির আহমেদ।’ মিরর/সাকিল
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।