Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার দিতে এত ভয় কেন : চরমোনাই পীর

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
তত্ত্বাবধায়ক সরকার দিতে এত ভয় কেন : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকার যদি বিগত ১০ বছরে দেশের এত উন্নয়ন করে থাকে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল সদর উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

মুফতি সৈয়দ রেজাউল করিম ব‌লেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপির। তত্ত্বাবধায়ক সরকার অতীতে আপনাদেরও দাবি ছিল।

 

আমাদেরও আছে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়নে আপনাদের এত গড়িমসি কেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়নে গড়িমসি করে দেশটা আপনারা হুমকির মুখে ফেলবেন না।

 

তিনি আরও বলেন, টাঙ্গাইল একটি বড় জেলা। এখানে ইসলাম প্রচারের একটি উর্বর ক্ষেত্র। ইসলামী আন্দোলনের কর্মীদের টাঙ্গাইলের সংসদীয় আটটি আসনে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করতে হবে।

 

টাঙ্গাইল সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করিম রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজমুস সাদাত আবিরের সঞ্চালনায় তৃণমূল প্রতিনিধি সম্মেলনে দ‌লের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ আকরাম আলী, সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আখিনুর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান সিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।