Sunday, 1 November 2026
শিরোনাম
ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
Uncategorized

ঢামেকে জোবায়েরপন্থীদের ওপর হামলার অভিযোগ, সেনা মোতায়েন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ঢামেকে জোবায়েরপন্থীদের ওপর হামলার অভিযোগ, সেনা মোতায়েন

গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার রেশ এসে পড়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও। 

 

সেখানে মাওলানা জোবায়েরের অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢামেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 

  বুধবার (১৮ ডিসেম্বর) মেডিকেলে চিকিৎসারত আহতরা জানান, ঢামেকে চিকিৎসা নিতে এলে জরুরি বিভাগে আবারও হামলা চালায় জোবায়েরপন্থীরা। এ সময় পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। পরে সেনাবাহিনী এসে হাসপাতালের জরুরি বিভাগের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। আহত ৪০ জনকে ঢামেকে নিয়ে আসা হয়। এদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।