Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঢামেকের স্টাফ কোয়ার্টারে ফ্যানের সঙ্গে ঝুলন্ত কিশোরীর লাশ

admin • 11 Dec 2023, 09:16 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঢামেকের স্টাফ কোয়ার্টারে ফ্যানের সঙ্গে ঝুলন্ত কিশোরীর লাশ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে মোছা. তানিয়া আক্তার তানহা (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ ডিসেম্বর) রাতে নিউ মার্কেট থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।

 

জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টারে একটি চতুর্থ তলার রুম থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত হলে বিস্তারিত জানা যাবে।

 

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এস আই) মিলন মল্লিক জানান, আমরা জানতে পেরেছি ওই কিশোরী গ্রাম থেকে খালার সঙ্গে চাকরির উদ্দেশে ঢাকায় এসেছিল। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

   

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তানিয়া কয়েকদিন আগে চাকরির জন্য ঢাকায় আসেন। কি কারণে গলায় ফাঁস দিয়েছে এ বিষয়ে পরিবারের কেউ কিছু বলতে পারছেন না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।