Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি ড. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সানজিদা খানম যে ১৮ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ চেয়েছেন তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ গেজেট স্থগিত রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে তিন সপ্তাহের রুলও জারি করেছেন আদালত।

নির্বাচনে ঢাকা-৪ আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন ২৪ হাজার ৭৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকে সানজিদা ২২ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাতটি ওয়ার্ড নিয়ে এই আসন গঠিত। ওয়ার্ডগুলো হলো ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮ এবং ৫৯। ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৫৬৭ জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।