Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

ঢাকা সিএমএম কোর্ট কর্মচারীদের মাসব্যাপী প্রশিক্ষণ, সনদ বিতরণ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ঢাকা সিএমএম কোর্ট কর্মচারীদের মাসব্যাপী প্রশিক্ষণ, সনদ বিতরণ

ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট সহায়ক কর্মচারীদের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স-২০২৫ সম্পূর্ণ হয়েছে। সোমবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিএমএম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা মো. উবাইদুল করিম আকন্দ।

 

এদিন সিএমএম আদালতের সম্মেলন কক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়েছে। এতে সিএমএম কোর্ট ও জিআরও শাখার বিভিন্ন পর্যায়ের অন্তত ২৫০ জন কর্মচারী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বাস্তবিক বিভিন্ন বিষয়সহ আইনগত বিষয়ের হাতে কলমে শেখানো হয়।

 

সিএমএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন। অনুষ্ঠানে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ প্রশিক্ষণার্থী কর্মচারীবৃন্দ এবং জি.আর শাখার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন- কোর্স পরিচালক ও এসিএমএম মো. জাকির হোসাইন এবং মো. ছানাউল্যাহ।

 

প্রধান অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন মাস ব্যাপী দীর্ঘ প্রশিক্ষণ প্রদানের জন্য আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি আশা করেন, অর্জিত প্রশিক্ষণকে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীগণ তাদের স্বাভাবিক কার্যক্রম ও আদালতে দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। যা জনগণকে ন্যায় বিচার প্রদানে সহায়তা করবে।

 

ভবিষ্যতে সিএমএম আদালত আরো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।