২০০৬ সালে আওয়ামী লীগের লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভা কাল সোমবার।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২৮ অক্টোবর রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান। আর এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল।





