Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চৈতালী’ বাসে আগুন

admin • 05 Nov 2023, 07:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চৈতালী’ বাসে আগুন

বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দলের দ্বিতীয় দফা ডাকা অবরোধের প্রথমদিন রোববার (৫ নভেম্বর) ঢাকায় দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর বাংলামোটর এবং মিরপুরের বাঙলা কলেজের সামনে বাসে আগুন দেয়ার ঘটনা দুইটি ঘটে।

 

রাজধানীর মিরপুর রুটে চলাচলকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রোববার (০৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে মিরপুরের বাঙলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, দ্বিতল এই বাসটি ঢাবি শিক্ষার্থীদের নিয়মিত ট্রিপ দেয়।

 

বাসটির চালক হাওলাদার মুহাম্মদ নিজামুদ্দীন জানান, কে বা কারা বাসে আগুন দিয়েছে তা তিনি জানেন না। একই সঙ্গে তখন বাসে কেউ ছিল না বলেও জানান তিনি।

   

তিনি বলেন, আমি শিক্ষার্থীদের নামিয়ে ফিরছিলাম। বাঙলা কলেজের সামনে এলে মানুষজন আমাকে বলে, আপনার বাসের দুই তলায় আগুন। তখন গাড়ি থামিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।

   

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, আমি খোঁজ নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেয়ার ঘটনা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া জানান, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।