Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হলেন সিরাজুল ইসলাম

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হলেন সিরাজুল ইসলাম

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম।

 

ঢাকা বিভাগীয় কমিশনার ও বাছাই কমিটির সভাপতি মোহাম্মদ মমিনুর রহমান এবং বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক ও বাছাই কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ এর ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা,বিদ্যালয়,প্রতিষ্ঠান,কর্মকর্তা ও কর্মচারীগনের তালিকায় তা প্রকাশ পায়।

 

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ নিজপাড়া গ্রামের কৃতি সন্তান মোঃ সিরাজুল ইসলাম ঢাকা বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ ও তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তিনি দেশের বিভিন্ন উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন শেষে ২০২৩ সালের পহেলা মার্চে মধুখালী উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যশোর সদরে শিক্ষা অফিসার হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

 

এই স্বল্প সময়ের মধ্যেই তিনি শিক্ষা অফিসার পদে সুনাম অর্জন করেন। উবর্ধতন কর্তৃপক্ষের দেয়া সরকারি দ্বায়িত্ব যথাযথভাবে পালন করায় তিনি ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে মনোনিত হয়েছেন।

 

তিনি জানান, সৎ ও নিষ্ঠার সাথে কাজ করায় তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। ভবিষ্যতে তিনি শিক্ষার মানউন্নয়নে আরও সচেষ্ট ভূমিকা পালন করবেন বলে আশা ব্যক্ত করে ববিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।