Tuesday, 27 October 2026
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট
শিক্ষা

ডেন্টাল ভর্তি পরীক্ষা: ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ডেন্টাল ভর্তি পরীক্ষা: ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছেন মাত্র ৫৪৫ জন শিক্ষার্থী। তবে যেকেউ চাইলেই তার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৯ থেকে ১৩ মে পর্যন্ত।

 

শনিবার (৬ মে) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, পরীক্ষায় নির্বাচিত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত অফিস চলাকালীন ভর্তি সম্পন্ন করতে হবে। আর ফল পুনঃনিরীক্ষণের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৯ থেকে ১৩ মের মধ্যে টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমে অফেরতযোগ্য এক হাজার টাকা জমা দিয়ে পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করাতে পারবেন।

 

পরবর্তী সময়ে পুনঃনিরীক্ষার ফলাফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

পুনঃনিরীক্ষণ পদ্ধতি: 

টেলিটকের যেকোনো প্রিপেইড মোবাইল থেকে SMS করতে হবে। ১ম SMS: DGME<Space> RSC<Space> Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে (যেমন DGME <Space> RSC< Space>1116000) Message এ একটি PIN নম্বর আসবে।

 

২য় SMS ফি দেওয়ার জন্য PIN দিয়ে SMS করতে হবে DGME< Space > RSC< Space >YES<Space>PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যেমন: DGME< Space > RSC< Space >YES< Space > 3699 SMS-2 বাব একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।

 

গত ৫ মে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাত্র ৫৪৫টি আসনের বিপরীতে ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা দেন, অর্থাৎ প্রতি সিটের পেছনে ৬৮ জন শিক্ষার্থীকে লড়াই করতে হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।