Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ডিবি পরিচয়ে চাঁদাবাজি,শিক্ষার্থী কারাগারে

admin • 25 Aug 2025, 09:53 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ডিবি পরিচয়ে চাঁদাবাজি,শিক্ষার্থী কারাগারে

জামালপুরের ইসলামপুরে দূর্জয় সাব্বির (২২) নামে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয় জনতা। 

 

সোমবার (২৫ আগস্ট) বিকেলে তাকে আদালতে পাঠানো হলে আদালত ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে রোববার (২৪ আগস্ট) রাতে উপজেলার গোয়ালেরচর এলাকা থেকে তাকে আটক করা হয়।  আটক অভিযুক্ত দূর্জয় সাব্বির উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর বালুচর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

 

সে নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৬ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার গোয়ালেরচর চৌরাস্তার মোড়ে দূর্জয় সাব্বির নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল।

 

এসময় স্থানীয়দের কাছ থেকে চাঁদা নেওয়ার চেষ্টা করলে জনতা বুঝতে পেরে তাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, আটক ওই যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।