জামালপুরে মেলান্দহে ছাগল চুরি করে অটোরিকশা নিয়ে পালানোর পথে গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়ির সাথে ধাক্কা খেয়ে ধরা পড়েছে আলমগীর (৩৫) নামের এক যুবক।
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার মালঞ্চ নতুন বাজারে দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কে টহলরত ডিবির সিএনজির সাথে অটোরিকশার ধাক্কা লাগে। এসময় ওই যুবকের পড়নে থাকা লুঙ্গির নিচ থেকে ছাগল বের হয়। পরে জিজ্ঞাসাবাদে ছাগলটি চুরি করেছে বলে স্বীকার করে সে।
আটককৃত ওই যুবকের নাম মোঃ আলমগীর (৩৫) সে জামালপুর সদর উপজেলার মুসলিমাবাদ এলাকার মোঃ আমানউল্লাহর ছেলে।
আটককৃত যুবক
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার মালঞ্চ নতুন বাজার এলাকায় টহলরত ডিবি পুলিশের সিএনজিকে ধাক্কা দেয় একটি অটোরিকশা। এসময় ডিবি পুলিশ ওই যুবককে অটোরিকশা থেকে নামতে বললে তিনি নামতে চাননি। পরে জোরকরে নামানোর সময় ওই যুবকের লুঙ্গির নিচ থেকে ছাগল বের হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে ছাগলটি চুরি করে পালাচ্ছিল বলে স্বীকার করে ওই যুবক। পরে তাকে আটক করে মেলান্দহ থানা পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, ছাগল নিয়ে পালানোর সময় এক যুবক আটক হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হচ্ছে।





