Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ডিউটির সময় শেষ,যাত্রীসহ ট্রেন রেখে চলে গেল চালক

admin • 02 Dec 2023, 12:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ডিউটির সময় শেষ,যাত্রীসহ ট্রেন রেখে চলে গেল চালক

ডিউটির সময় শেষ হয়ে যাওয়ায় প্রায় আড়াই হাজার যাত্রী ফেলে চলে গিয়েছিলেন দুটি ট্রেনের চালক। চালকেরা ট্রেন চালাতে অস্বীকৃতি জানালে দুটি ট্রেনই আটকা পড়ে।

 

ডিউটির সময় শেষ, তাই ট্রেনে যাত্রী থাকা অবস্থায়ই ট্রেন ফেলে চলে যান এক চালক। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের। চালকদের দাবি, ডিউটি টাইম শেষ তাই তিনি আর ট্রেন চালাবেন না, অপর ট্রেনের চালকের দাবি তিনি অসুস্থ।

   

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চালকেরা ট্রেন চালাতে অস্বীকৃতি জানালে দুটি ট্রেনই আটকা পড়ে উত্তর প্রদেশে বড়বাঁকি জেলার বুঢ়ওয়াল জংশনে। ট্রেন দুটি হলো- সহরস-নয়া দিল্লি ছাঁট পূজা স্পেশাল ট্রেন ও বারুয়ানি-লক্ষ্ণৌ এক্সপ্রেস।

   

ভারতের নর্থ-ইস্টার্ন রেলওয়ের কর্মকর্তা জানিয়েছেন, সহরস-নয়া দিল্লি ছাঁট পূজা স্পেশাল ট্রেনটির বিহার রাজ্যের সহরস স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল ২৭ নভেম্বর রাত ৭টা ১৫ মিনিটে। কিন্তু বুঢ়ওয়াল জংশনে দেরির কারণে ট্রেনটি প্রায় একদিন পর ২৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ছেড়ে যায়। ট্রেনটি প্রায় ১৯ ঘণ্টা দেরিতে উত্তর প্রদেশের গোরখপুর স্টেশনে পৌঁছে।

   

অপর ট্রেনটি অর্থাৎ বারুয়ানি-লক্ষ্ণৌ এক্সপ্রেসেরও বুঢ়ওয়াল জংশনে বিরতি দেওয়ার কথা না থাকলেও সেটি সেখানে থেমে পড়ে। এই ট্রেনটিও প্রায় সাড়ে ৫ ঘণ্টা দেরিতে ছাড়ে এবং সেখানে গিয়ে যাত্রীরা দেখতে পান ট্রেনের কর্মকর্তা-কর্মচারীরা ট্রেন ছেড়ে চলে যাচ্ছেন।

  সুত্র:টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।