Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
জাতীয়

ডিআরইউ’র সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ডিআরইউ’র সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি পদে সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক হিসেবে মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন ডিআরইউ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।

 

শুকুর আলী বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) আর মহিউদ্দিন দেশটিভির স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। নির্বাচনে শুভ ৫৮৩ ভোট পেয়েছেন।

 

অন্যদিকে মহিউদ্দিন সর্বোচ্চ ৬০৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

এছাড়া সহসভাপতি পদে শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দফতর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য ও প্রকাশনা সম্পাদক মো. রশিদ, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।

 

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান, ফারহানা ইয়াছমিন, সাঈদ শিপন, মুহিবুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন, মো. শরীফুল ইসলাম। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে এক হাজার ৪০৪টি ভোট পড়ে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।