Wednesday, 28 October 2026
শিরোনাম
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, শীর্ষে মিরপুর নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর
এক্সক্লসিভ

ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়লো

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়লো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। মনোনয়নপত্র সংগ্রহের ক্ষেত্রে শিক্ষার্থীদের বিপুল আগ্রহ ও উপস্থিতির কারণে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি।

 

এই পরিস্থিতিতে সকল শিক্ষার্থীর জন্য গণতান্ত্রিক অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় একদিন করে বাড়ানো হয়েছে।

 

নতুন সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে আগামী ১৯ আগস্ট মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত এবং জমা দেওয়ার শেষ সময় ২০ আগস্ট বুধবার বিকাল ৫টা।

 

এই সিদ্ধান্তের বিষয়ে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখতেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।