গাজীপুরে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে ড্রাম্প ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, একটি ডাম্প ট্রাক অরক্ষিত রেলক্রসিংয়ে পার হওয়ার সময় ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ড্রাম্প ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয় আরো এক জনের।
মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।





