Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রেনের ধাক্কায় রিকশা ও ভ্যানচালকের মৃত্যু

admin • 14 Dec 2023, 08:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ট্রেনের ধাক্কায় রিকশা ও ভ্যানচালকের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কের সল্লা ও হাতিয়ায় পৃথক দুইটি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের মৃত আব্দুলের ছেলে সামছুল ও একই ইউনিয়নের দুলাল শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন। এর মধ্যে দেলোয়ার হোসেন পেশায় অটোভ্যানচালক ও সামছুল রিকশাচালক।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন হাতিয়া ও সামছুল আলম সল্লা এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে তারা মারা যান। প‌রে স্বজনরা খবর পে‌য়ে তা‌দের মরদেহ উদ্ধার ক‌রে বাড়িতে নি‌য়ে যান।

 

ঘা‌রিন্দা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সুরতহাল রি‌পোর্ট ও আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।