Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

জামালপুরে অফিসের কাজ শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে ট্রাক চাপায় মোঃ আনিসুর রহমান (৩৭) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড জামতলী বাজার শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিনন্দেরপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ আনিসুর রহমান আনিস জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। জামালপুর শহরের কাচারিপাড়া একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতো সে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আনিছুর রহমান ব্যাংকের কাজ শেষে মোটরসাইকেলে শহরের বাসায় ফিরছিলো। ফেরার পথে বিনন্দের পাড়া মোড়ে পৌছলে জামালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

   

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহব্বত কবির বলেন, ট্রাকটি পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিবারের যদি কোনো অভিযোগ থাকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।