Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়েসহ নিহত ৩

admin • 22 Jan 2024, 08:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়েসহ নিহত ৩

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে সহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাটির চালকসহ আহত হয়েছে চার জন। ময়নসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ভাবকিরমোড় চেরুমন্ডল এলাকায় নির্মাণাধীন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুর ২টার দিকে মুক্তাগাছা থেকে একটি ট্রাক নির্মাণাধীন ব্রিজের ডাইবেশন রোড দিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় কালীবাড়ী থেকে মুক্তাগাছাগামী যাত্রীবাহী অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোতে থাকা যাত্রী মা-মেয়েসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশাটির চালকসহ গুরুতর আহত অবস্থায় ৪ জনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার বিনোদবাড়ি মোনকোন গ্রামের মাওলানা নজরুল ইসলামের হাসিনা বেগম (৪০) ও তার ৩ বছরের কন্যাসন্তান আদিবা, নিহত অন্য একজন হলেন গোড়শাইল গ্রামের অব. প্রাথমিক শিক্ষক মিনাল চন্দ্র।

এ বিষয়ে মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ মো. ফারুক আহমদ জানান, মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।