Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
সারা দেশ

ট্রাইব্যুনালে পুলিশ-বিজিবি-র‍্যাবের বিচার করা যাবে: প্রসিকিউটর তামিম

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ট্রাইব্যুনালে পুলিশ-বিজিবি-র‍্যাবের বিচার করা যাবে: প্রসিকিউটর তামিম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, আইন সংশোধন করার ফলে এখন ট্রাইব্যুনালে পুলিশ, বিজিবি ও র‍্যাবেরও বিচার করা যাবে। 

সোমবার সংশোধিত অধ্যাদেশ নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। 

তিনি বলেন, বিদেশে বসে অপরাধ করলেও সেটিকে ট্রাইব্যুনালের আমলে আনা যাবে। তবে কোনো রাজনৈতিক দলের বিচারের বিষয়টি ট্রাইব্যুনালের এখতিয়ারে থাকছে না। 

প্রসিকিউটর তামিম জানান, ত্রুটিপূর্ণ আইন সংশোধনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার অপরাধের বিচার করারও সুযোগ থাকছে ট্রাইব্যুনালে। আসামি ও রাষ্ট্রপক্ষ চাইলে বার কাউন্সিলের অনুমোদন নিয়ে বিদেশি আইনজীবী নিয়োগেরও বিধান রাখা হয়েছে। 

এছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যেন বিচার পর্যবেক্ষণ করতে পারে, নতুন অধ্যাদেশে সে বিষয়টিও নিশ্চিত করা হয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।