Monday, 5 October 2026
শিরোনাম
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের মাদ্রাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়,আটক ৩ কুমারখালীতে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালি কুষ্টিয়ায় ৬ হত্যা:আ.লীগ নেতা হানিফসহ ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী টেকনাফে যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ মুচলেকা দিয়ে জামিন পেলেন সাবেক সেনা কর্মকর্তা মহিউদ্দিন লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর
সারা দেশ

টেকনাফে যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

• • পঠিত 0 বার
শেয়ার করুন:
টেকনাফে যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া‌।

 

তিনি জানান, সোমবার (৫ অক্টোবর) ভোররাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন তথ্যের ভিত্তিতে, টেকনাফ ২ বিজিবি ও এসআরবি’র যৌথ আভিযানিক দল জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদী এলাকায় অবস্থান নেয়।

 

পরে রাত সাড়ে ১২টার দিকে মিয়ানমার থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির সাঁতরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের গতিবিধি শনাক্ত করে। এসময় অভিযানের উপস্থিতি টের পেয়ে কেওড়া বাগানে পালানোর চেষ্টা করে। যৌথ আভিযানিক দল ধাওয়া দিয়ে তিনটি বড় প্যাকেটসহ একজনকে আটক করতে সক্ষম হয়। পরে প্যাকেটগুলো তল্লাশি করে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার বাসিন্দা।

 

বিজিবি জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবা টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজুর মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।