Monday, 5 October 2026
শিরোনাম
জাতীয়

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি

• • পঠিত 0 বার
শেয়ার করুন:
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি

রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

 

সোমবার (৫ অক্টোবর) বাড্ডা থানার ওসি মো. নাসীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

ই-মেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাব। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এই হামলা করা হবে।’

 

 

এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি জিডি করা হয়েছে। বর্তমানে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার ইউনিট তদন্ত করছে।

 

 

ই-মেইলের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, TypicalChineseman@gmail.com ই-মেইল আইডি থেকে পাঠানো ওই বার্তায় মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়। গতকাল রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে হুমকির ই-মেইলটি আসে। 

 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।