Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

টেকনাফে জেলের জালে ধরা পড়লো ২৪ কেজির কোরাল

admin • 08 Mar 2026, 10:46 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
টেকনাফে জেলের জালে ধরা পড়লো ২৪ কেজির কোরাল
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ককসিটের তৈরি নৌকায় জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৪ কেজি ওজনের একটি কোরাল মাছ।
রোববার (৮ মার্চ) দুপুর ২টার দিকে টেকনাফের দমদমিয়া ৯ নম্বর ওয়ার্ড এলাকার জেলে কাউছারের জালে ধরা পড়ে এই মাছটি।
জেলে কাউছার জানান, ককসিট দিয়ে তৈরি ভাসমান নৌকা নিয়ে তিনি নাফ নদীতে জাল ফেলেছিলেন। জাল তোলার সময় ধরা পড়ে বড় আকারের একটি কোরাল মাছ। পরে মাছটি ঘাটে তোলা হলে একনজর দেখতে সেখানে স্থানীয়রা ভিড় করেন।
স্থানীয় বাজারে মাছটি প্রতি কেজি এক হাজার টাকা দরে মোট ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়।
স্থানীয় জেলেরা জানান, নাফ নদীতে মাঝে মাঝে বড় কোরাল মাছ ধরা পড়ে। তবে এত বড় মাছ ধরা পড়ায় জেলেদের মনে অনেক খুশি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।