Friday, 6 November 2026
শিরোনাম
দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো
জেলার খবর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সাকিবের শ্রদ্ধা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সাকিবের শ্রদ্ধা

দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

 

আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি বেদিতে তিনি শ্রদ্ধা জানান। এসময় পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন সাকিব।

 

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, রাজনীতি ও ক্রিকেট মাঠে সমানভাবে সক্রিয় থাকতে চাই।

 

আপাতত নির্বাচনি কাজ করব এবং বিজয়ী হলে কীভাবে এলাকার উন্নয়ন করা যায় সেই পরিকল্পনা করছি। তিনি আরও বলেন, রাজনীতি আর খেলার মাঠে সমান তালে কাজ করব।

 

এর আগে সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ে মাগুরা-১ আসনের প্রার্থী সাকিবকে তার নৌকা প্রতীক বুঝিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা ও মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

 

প্রতীক পেয়ে গণমাধ্যমকে সাকিব জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের ভোটদানে আগ্রহী করার কাজটিকেই সবচেয়ে ‘বড় চ্যালেঞ্জ’। এসময় তিনি আরও বলেন, মাগুরা থেকে আর পাওয়ার কিছুই নেই তার, এবার তার ‘দেবার পালা’। ভোটে জয় পেলে সেই চেষ্টাই তিনি করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।