Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

টিসিবি পণ্য বিক্রি শুরু সোমবার

admin • 09 Feb 2025, 09:12 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
টিসিবি পণ্য বিক্রি শুরু সোমবার

এক মাস বন্ধের পর আবারও শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম। সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ট্রাকসেলে এবার পাওয়া যাবে ভোজ্য তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর। রোববার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সরকারি সংস্থাটি।

 

এতে বলা হয়, নিম্ন আয়ের উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে।

 

উক্ত কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তাদের কাছে ঢাকা মহানগরী ও চট্টগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য ভোজ্য তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হবে।

 

যেকোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি কার্যক্রম আগামীকাল ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকারভোগীরা এ দফায় সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন।

 

প্রতি লিটার ভোজ্য তেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও খেজুরের দাম পড়বে ১৫৫ টাকা।

 

অন্য বিভাগীয় শহর ও কিছু জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি কার্যক্রম অতি দ্রুত শুরু হবে বলেও জানিয়েছে টিসিবি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।