Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

টিকিট না থাকা স্কুল ছাত্রীকে কেবিনে নিয়ে ধর্ষণ করলো অ্যাটেনডেন্ট

admin • 17 Jan 2024, 06:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
টিকিট না থাকা স্কুল ছাত্রীকে কেবিনে নিয়ে ধর্ষণ করলো অ্যাটেনডেন্ট

লালমনি এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় রেলওয়ে অ্যাটেনডেন্ট আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাট জিআরপি থানায় মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বুধবার (১৭ জানুয়ারি) সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে। তার পরিবারের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী গণমাধ্যমকে জানান, রাতে জয়দেবপুর রেল স্টেশনে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থী লালমনির এক্সপ্রেসে উঠে পড়ে। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় অ্যাটেনডেন্ট ওই শিক্ষার্থীকে তার কক্ষে নিয়ে যায়।

 

এক পর্যায়ে কেবিন ফাঁকা পেয়ে সকাল আটটা/ সাড়ে আটটার দিকে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির চেঁচামেচিতে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে অভিযুক্ত আক্কাস আলীকে আটক করে।

 

ফেরদৌস আলী বলেন, এ ঘটনায় রেলওয়ে থানার এএসআই রুহুল আমিন বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। মেডিকেল টেস্টের জন্য ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মেয়েটির পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।