Saturday, 7 November 2026
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির
জেলার খবর

টিআর-কাবিখার ২০ কোটি গেলো কই?

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
টিআর-কাবিখার ২০ কোটি গেলো কই?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনে নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জকে হারিয়ে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ। শপথ গ্রহণ শেষ করে করে নিজ এলাকায় ফিরেছেন তিনি।

 

শনিবার (১৩ জানুয়ারী) কুমারখালী কুন্ডু পাড়ায় নিজ বাসভবনের সামনে মতবিনিময় সভা করেন তিনি।

 

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মন্ত্রণালয়ে খোঁজ নিয়েছি।

 

গত পাঁচ বছরের টিআর-কাবিখা কুমারখালী খোকসাতে বরাদ্দ ছিলো কি না। তখন সেখান থেকে আমাকে বলা হয়, আপনার সময়ে যে বরাদ্দ ছিলো গত পাঁচ বছরেও সেই বরাদ্দই ছিলো।

আরো পড়ুন:জর্জকে হারিয়ে এমপি হলেন আব্দুর রউফ

এসময় সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাহলে গত পাঁচ বছরের টিআর-কাবিখা র বরাদ্দকৃত বিশ কোটি টাকা গেলো কোথায়?

 

ব্রীজ ও সড়ক উন্নয়নের জন্য দুই কোটি বিশ লাখ টাকার বরাদ্দ এসেছে জানিয়ে তিনি বলেন, নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে এই বরাদ্দের কাজ ভাগ করা হবে। উন্নয়নের জন্য যা বরাদ্দ আসবে তা সবার সামনে উন্মুক্ত করে দেয়া হবে।

 

তিনি আরও বলেন, গত ৫ বছরে আওয়ামী লীগের ২৫০ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে যা মিথ্যা ও ভিত্তিহীন। খুব দ্রুতই এসব মামলা নিষ্পত্তি করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।