Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

টাঙ্গাইলে তেলবাহী লড়ি ও মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২, আহত ৫

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
টাঙ্গাইলে তেলবাহী লড়ি ও মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২, আহত ৫

টাঙ্গাইলের ঘাটাইলে তেলবাহী লড়ি ও সিএনজি চালিত মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

 

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পোড়াবাড়ি এলাকায় দুর্ঘটনা হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ধনবাড়ি উপজেলার শফিকুল ইসলাম।

 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, তেলবাহী একটি লড়ি ময়মনসিংহের দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।

 

এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।