Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

টাঙ্গাইলে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
টাঙ্গাইলে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে ইটবাহী একটি ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার সখীপুর-সিডস্টোর সড়কের পাথারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ট্রাক্টর চালকের নাম মোসাহিদ আহমেদ (২৮)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী গ্রামের নুরুন্নবীর ছেলে। এ ঘটনায় চালকের সহকারী রনি আহমেদও (২৪) গুরুতর আহত হয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোসাহিদ শনিবার সকালে ইটবোঝাই ট্রাক্টরটি ভালুকার সিডস্টোর থেকে সখীপুরের দিকে আসছিল। উপজেলার পাথারপুর মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পরিত্যক্ত চায়ের দোকানে ট্রাক্টরটি ঢুকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক নিহত ও সহকারী গুরুতর আহত হন। পরে আহত রনি আহমেদকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, লাশ থানায় রাখা হয়েছে। স্বজনরা আসার পর মামলা হবে কিনা পরে তা জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।