Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

টাকা না পেয়ে তরুণ-তরুণীকে বিবস্ত্র, ভিডিও ভাইরাল

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
টাকা না পেয়ে তরুণ-তরুণীকে বিবস্ত্র, ভিডিও ভাইরাল

টাকা না পেয়ে তরুণ-তরুণীকে একটি কক্ষে আটকে রেখে বিবস্ত্র করে ভিডিও করেছে কয়েকজন যুবক। কুমিল্লার দাউদকান্দিতে এই ঘটনা ঘটে। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়েছে।

 

বৃহস্পতিবার রাতে দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এঘটনায় তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন তিনি।

 

তিন মিনিট আট সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, একটি কক্ষে দুই তরুণ-তরুণীকে জোর করে বিবস্ত্র করার চেষ্টা করছে চার থেকে পাঁচজন যুবক। এ সময় ওই তরুণীকে বলতে শোনা যায়, ‘ভাই, যেভাবেই হোক টাকা জোগাড় করে দেব।’ কিন্তু এসব কথায় কর্ণপাত না করেই তাদের বিবস্ত্র করার চেষ্টা করে অভিযুক্তরা।

 

এক পর্যায়ে প্রথমে তরুণ ও পরে তরুণীর মাথার চুল ধরে তাদের বিবস্ত্র করা হয়। পরে উভয়কে একসঙ্গে দাঁড় করিয়ে ভিডিও করা হয়। তবে উভয়ের সম্পর্ক কী, তা জানা সম্ভব হয়নি। ওই ভিডিও পুলিশের নজরে আসার পর থেকে ভুক্তভোগীদের খুঁজে বের করার চেষ্টা করছে বলে দাবি পুলিশের।

   

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, ভিডিওটি গৌরীপুর এলাকার। তবে ভুক্তভোগীদের খুঁজে পেলে ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভিডিওটি গত বছরের মার্চ মাসের। দু’দিন আগে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। ঘটনা যখনকারই হোক, জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।