Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

টঙ্গীতে চলন্ত প্রাইভেট কারে আগুন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
টঙ্গীতে চলন্ত প্রাইভেট কারে আগুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত অবস্থায় একটি প্রাইভেট কারে আগুন লেগেছে। সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের টঙ্গী-আব্দুল্লাহপুর উড়াল সেতুর টঙ্গীর কাদেরিয়া মিল এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি প্রাইভেট কার উড়াল সেতু থেকে মহাসড়কে নামার সময় হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। এ সময় গাড়ির যাত্রীরা দ্রুত নেমে যায়।

 
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই গাড়িটির অধিকাংশ পুড়ে যায়।

ওই গাড়ি থেকে নেমে আসা এক নারী যাত্রী জানান, তারা উবারে করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে টঙ্গীর চেরাগআলী আসছিলেন। গন্তব্যে পৌঁছার আগ মুহূর্তে গাড়িতে আগুন লেগে গেলে তারা সবাই নেমে যান।

  টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান  বলেন, গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।