Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
বিনোদন

টকশোতে অশ্লীল শব্দচয়ন, উপস্থাপিকাকে লিগ্যাল নোটিশ

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
টকশোতে অশ্লীল শব্দচয়ন, উপস্থাপিকাকে লিগ্যাল নোটিশ

টকশোতে অশ্লীল শব্দচয়ন করায় উপস্থাপিকা তমা রশিদকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তিনি ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটক’ এ অভিনেতা ও অভিনেত্রীদের সাক্ষাৎকার নেন। 

 

রবিবার (১৮ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওবাইদুল্যাহ আল মামুন সাকিব এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, অনলাইন ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটকের বিনোদনমূলক টকশোতে অভিনেতা ও অভিনেত্রীদেরকে বিভিন্ন সময় ইন্টারভিউ করা হয়। এসব অনুষ্ঠানে তমা রশিদ আকারে-ইঙ্গিতে অনেক অশ্লীল শব্দ ব্যবহার করেন। পরে এসব ইন্টারভিউসমূহ ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে পরিবার এবং সমাজে বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে।

 

এসব অশ্লীল কন্টেন্ট ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে সামাজিক, পারিবারিক, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে যার সুদূরপ্রসারী ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে।’

 

নোটিশ দেওয়ার মাধ্যমে অনুরোধ করা যাচ্ছে যে, আপনি শালীনতা এবং নৈতিকতার পরিপন্থী তৈরি করা সব কন্টেন্ট ও ভিডিও নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে অপসারণ করবেন এবং ভবিষ্যতে অশ্লীলতাপূর্ণ, নৈতিকতা বিবর্জিত ও সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী কোনো ধরনের কন্টেন্ট ও ভিডিও নির্মাণ থেকে বিরত থাকবেন।

 

অন্যথায়, আপনার এরূপ অশ্লীলতাপূর্ণ, নৈতিকতা বিবর্জিত এবং সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী কন্টেন্ট ও ভিডিও অপসারণ না করলে এবং ভবিষ্যতে এরূপ কন্টেন্ট ও ভিডিও তৈরি করে রাষ্ট্রের আইন ও নীতিমালা লঙ্ঘনের অপরাধে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে অগ্রসর হবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।