Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা ও ভাঙচুর, আহত ১

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা ও ভাঙচুর, আহত ১

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করেছে নৌকা প্রতীকের সমর্থকরা। সে সময় মনিরুল ইসলাম নামের ১ জনকে পিটিয়ে আহত করার অভিযোগও রয়েছে।

 

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে এ ঘটনাটি ঘটে। আহত মনিরুল ইসলাম ঝিনুকমালা আবাসনের সাধারন সম্পাদক।

স্থানীয়রা জানান, আজ বিকেলে পাগলাকানাই এলাকায় ঝিনাইদহ-২ আসনের নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা ছিল। পথসভা শেষে নৌকা প্রতীকের সমর্থকরা বাড়ি ফেরার পথে ঝিনুকমালা আবাসনের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতিকের নির্বাচনী অফিসে হামলা করে। সেসময় অফিসের চেয়ার ভাংচুর ও পোস্টার ছেড়াসহ ১ জনকে পিটিয়ে আহত করে।

 

এতে নিরাপত্তাসহ আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে আবাসনে বসবাসকারীরা। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

   

ঝিনাইদহ- ২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর মূল প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী।

   

ঝিনাইদহ সদর থানাও ওসি শাহীন উদ্দীন জানান, ঘটনা শুনে পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন সব স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।