Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ৮নং ধলহরাচনদ্র ইউনিয়নের মাজদিয়া গ্রামে এ ঘটনা। সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৫ ব্যক্তি আহত হয়েছে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

স্থানীয়রা জানায়, মাজদিয়া গ্রামের আজিজুল ইসলাম ১৮শ’ টাকা পান একই গ্রামের উসমান আলীর কাছে। সোমবার সকালে আজিজুল পাওনা টাকা চাইতে গেলে তাকে পরে আসতে বলেন উসমান আলী।

 

পরে বেলা ১১টার দিকে ধারের টাকা আনতে গেলে আজিজুল ও উসমানের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের সমর্থকরা। এসময় আবুল হোসেন (৬৫), তার স্ত্রী হাজেরা খাতুন (৫৮), আজিজুল ইসলাম (৩৫), ফজলু হোসেন (৩৮) ও শহীদ (২৭) আহত হয়।

 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধূরী বলেন, পাওনা টাকা নিয়ে শৈলকুপার মাজদিয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েক ব্যক্তি আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।