Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

admin • 27 Oct 2023, 07:09 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে চাঁচড়া মাঠ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ডাউন ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। এখন পর্যন্ত তার পরিচয় জানা সম্ভব হয়নি।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ট্রেন আসার কিছুক্ষণ আগে এলাকার লোকজন তাকে এখানে বসে থাকতে দেখেছিল।

 

ওই ব্যক্তি ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার এস এম তৌহিদুর রহমান নিহতের ঘটনাটি নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহটি উদ্ধার করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।