Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ঝালকাঠিতে বাস-মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ৩, আহত ৫

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ঝালকাঠিতে বাস-মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ৩, আহত ৫

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মাহেন্দ্র গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

 

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে কেহন পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।

 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা এলাকা থেকে মাহেন্দ্র ৮ জন যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে বেপারী পরিবহনের একটি বাস কুয়াকাটা যাচ্ছিল। দুটি গাড়ি দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

 

গুরুতর আহত অবস্থায় গাড়ির ছয় যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যান।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, মাহেন্দ্রের গাড়ির দুই পুরুষ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে মারা গেছেন বলে জেনেছি। আহতেরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।