Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ঝালকাঠিতে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ঝালকাঠিতে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে ধানখেতের ড্রেনের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝালকাঠি-বরিশাল মহাসড়কের শ্রীরামপুর এলাকা থেকে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। সকালে শ্রীরামপুর এলাকায় একটি ধানখেতের ড্রেনের ভেতরে ওই তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে নলছিটি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কেউই ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি।

স্থানীয় চৌকিদার মোহাম্মদ তৈয়ব আলী জানান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ১৫ দিন ধরে এই এলাকার রাস্তায় ঘোরাফেরা করতেন। ধারণা করা হচ্ছে গতকাল বিকেল থেকে সকাল পর্যন্ত যে কোনো সময় তিনি মারা গেছেন।

নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।