Tuesday, 27 October 2026
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট
এক্সক্লসিভ

ঝাড়ু হাতে নিজেই রাস্তা পরিষ্কারে নামলেন ডিসি সারোয়ার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ঝাড়ু হাতে নিজেই রাস্তা পরিষ্কারে নামলেন ডিসি সারোয়ার

এবার হাতে ঝাড়ু নিয়ে নিজেই নগরী পরিষ্কারে রাস্তায় নেমেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। মুখে মাস্ক আর হাতে গ্লাভস পরে ঝাড়ু হাতে বর্জ্য অপসারণে রাস্তায় দুই ঘণ্টা চালালেন পরিচ্ছন্নতা অভিযান। প্রচণ্ড রোদ আর গরম উপেক্ষা করে বাকি সময় দাঁড়িয়ে করলেন তদারকি।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে শহর পরিষ্কার রাখতে এমন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। নগরীর সার্কিট হাউসের সামনের অংশ, জালালাবাদ পার্ক ও কিনব্রিজ এলাকায় আবর্জনা অপসারণ করা হয়।

 

‘এই শহর আমাদের সবার, পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই’ —এ কথা বলে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্কাউট, বিডি ক্লিন সিলেটসহ বিভিন্ন সংগঠনের সদস্যরাও পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছেন।

ডিসি মো. সারওয়ার আলম বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। হকারমুক্ত, আবর্জনা মুক্ত, সুন্দর সড়ক আর ব্রিজ আমাদের শহরের গর্ব হবে। শহরের মানুষ যদি ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে। নিজ জায়গা পরিচ্ছন্ন রাখে, তবে শহরও স্বাভাবিকভাবে পরিচ্ছন্ন থাকবে।

তিনি আরও বলেন, পরিবেশ দিবস উপলক্ষে আজ আমরা শুধু রাস্তাঘাট নয়, আমাদের মনও পরিষ্কার করি। প্রকৃতি রক্ষা, শহর পরিচ্ছন্নতা ও সুষ্ঠু নাগরিক দায়িত্ব পালন— এগুলো একসঙ্গে হলে সিলেট হবে পরিচ্ছন্ন, আরও সুন্দর।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।