Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
এক্সক্লসিভ

জ্বালানি সংকটের শঙ্কায় রাজধানীর বাস কাউন্টারগুলোতে টিকিট বিক্রি বন্ধ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
জ্বালানি সংকটের শঙ্কায় রাজধানীর বাস কাউন্টারগুলোতে টিকিট বিক্রি বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট দেখা দিতে পারে, এমন শঙ্কায় রাজধানীর বহু বাস কাউন্টারে আগাম টিকিট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে।

 

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর একাধিক বাস কাউন্টারে গিয়ে এমন চিত্র দেখা গেছে। কিছু কাউন্টারে টিকিট বিক্রি হলেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। তবে অনলাইনে আগাম ট্রেনের টিকিট বিক্রি স্বাভাবিক আছে।

 

হাঁকডাক দিয়ে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের কিছু কাউন্টারে চলছে চতুর্থ দিনের মতো ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে তেলের সংকট হতে পারে এমন আশঙ্কায় বেশিরভাগ বাস কাউন্টারই বন্ধ রেখেছে আগাম টিকিট বিক্রি।

 

কাউন্টারে আসা যাত্রীরা অভিযোগ করে বলছেন, কিছু কাউন্টারে টিকিট বিক্রি হলেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়া হচ্ছে। এছাড়া অনেক ক্ষেত্রে অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছে না।

 

যাত্রীদের এসব অভিযোগ অস্বীকার করছে বাস কর্তৃপক্ষ বলছে, সরকার নির্ধারিত দামেই রাখা হচ্ছে টিকিটের দাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।