Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জ্বালানি সংকটের আশঙ্কায় ব্যক্তিগত গাড়ি ও আলোকসজ্জা পরিহার করার অনুরোধ

admin • 04 Mar 2026, 09:55 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জ্বালানি সংকটের আশঙ্কায় ব্যক্তিগত গাড়ি ও আলোকসজ্জা পরিহার করার অনুরোধ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে সারা বিশ্বে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায়, রমজান মাসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সকল নাগরিককে আলোকসজ্জা পরিহার এবং ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

বুধবার (৪ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের অভ্যন্তরে জ্বালানির সাময়িক সংকটের আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ ও সারের উৎপাদন সাময়িকভাবে হ্রাস পেতে পারে এবং জ্বালানির সরবরাহে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খোলাবাজারে ডিজেল ও পেট্রোল বিক্রি না করার জন্য ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বর্ডার গার্ড বাংলাদেশকে জ্বালানি পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সকালেই এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি সভা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সভায় জানানো হয়, সম্ভাব্য জ্বালানি উৎস থেকে কাঙ্ক্ষিত পরিমাণে সরবরাহ নিশ্চিত নয়। মন্ত্রণালয় ইতিমধ্যে সব উৎস থেকে জ্বালানি সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করেছে এবং বৈশ্বিক প্রভাব ন্যূনতম রাখার চেষ্টা চলছে।

সভায় মন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিপিসির চেয়ারম্যান, পিডিবির চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় জনগণকে ধৈর্য ধরার পাশাপাশি সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।