Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জেলের জালে ধরা পড়ল ‘খটক মাছ’, আড়াই লাখ টাকায় বিক্রি !

admin • 31 Mar 2026, 03:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জেলের জালে ধরা পড়ল ‘খটক মাছ’, আড়াই লাখ টাকায় বিক্রি !
বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২৫ মন ওজনের খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার একদল জেলেদের জালে।   মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে ওঠে এবং জেলেরা সেটি আড়াই লাখ টাকায় বিক্রি করেন।   স্থানীয় উন্নয়নকর্মী এইচএম বাদল জানান, কাঁঠালিয়া উপজেলার অবস্থান বঙ্গোপসাগর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে। এখানকার অনেকেই নিয়মিতভাবে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। মঙ্গলবার ভোরে এই জেলেদের একটি দল বঙ্গোপসাগর থেকে ধরা বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস্য বন্দরে আসে।   মাছটির ওজন আনুমানিক ২৫ মন উল্লেখ করে তিনি বলেন, নিলামে ওঠার পর আমুয়ার মাছের আড়তদার আব্দুল হাই মাছটি আড়াই লাখ টাকায় কিনে নেন। এরপর তিনি মাছটিকে বেশি দামে বিক্রির জন্য ইঞ্জিন চালিত ভ্যানে তুলে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে নিয়ে যান।   এইচএম বাদল আরও জানান, কাঁঠালিয়ার জেলেদের জালে অনেকদিন পর এমন একটি মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলো দারুণ খুশি। মাছটি আনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।